জানুয়ারি থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ কাজ করবে না

 

জানুয়ারি থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ কাজ করবে না


বিভিন্ন মডেলের ফোন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ
বিভিন্ন মডেলের ফোন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপরয়টার্স

বিভিন্ন মডেলের স্মার্টফোন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সিদ্ধান্তের আওতায় ডিসেম্বর মাসের পর বেশ কয়েকটি পুরোনো মডেলের ফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা ব্যবহার করা যাবে না। শুধু তা–ই নয়, সমর্থন প্রত্যাহার করা ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের হালনাগাদ নিরাপত্তাসুবিধাও মিলবে না। ফলে সাইবার হামলাসহ তথ্য চুরির শঙ্কায় থাকবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে,অ্যান্ড্রয়েড কিটক্যাট থেকে আগের কোনো সংস্করণ সমর্থন করবে না হোয়াটসঅ্যাপ। ফলে পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোতে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপের সমর্থন প্রত্যাহার করা ফোনের তালিকায় স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি ও সনির তৈরি বিভিন্ন মডেলের ফোন রয়েছে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের সমর্থন হারাতে যাওয়া ফোনগুলো হলো স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি, গ্যালাক্সি নোট২, গ্যালাক্সি এসিই৩, গ্যালাক্সি এস৪মিনি, মটোরোলার মটো জি (প্রথম প্রজন্ম), রেজর এইচডি, মটো ই২০১৪, এইচটিসির ওয়ান এক্স, ওয়ান এক্স প্লাস, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১, এলজির অপটিমাস জি, নেক্সাস ৪, জি২ মিনি, এল৯০ এবং সনির এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি ও এক্সপেরিয়া ভি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Post a Comment

Previous Post Next Post

Click kk

click k2